হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে উ‌শৈ‌সিং

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৭ জুন ২০২০, ১৩:১৯আপডেট : ০৭ জুন ২০২০, ১৩:৩২

হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে উ‌শৈ‌সিং করোনা আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিংকে উন্নত চি‌কিৎসার জন্য হে‌লিকপ্টা‌রে ক‌রে ঢাকা সম্মিলিত সাম‌রিক হাসপাতা‌লে (সিএমএইচ) আনা হ‌য়ে‌ছে। র‌বিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সেনা রি‌জিয়‌ন থেকে  বিমান বাহিনীর হেলিকপ্টরে করে তাকে সিএমএইচ-এ আনা হয়।

মন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রীর শারীরিকভাবে এখ‌নও সুস্থ আছেন। নমুনা সংগ্রহের পর থেকে বান্দরবান ফায়ার সার্ভিস এলাকায় নিজ বাসার এক‌টি আলাদা কক্ষে ছি‌লেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সামরিক হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।

মন্ত্রীকে আনার সময় সেখানে উপস্থিত ছিলেন  বান্দরবা‌নের সেনা রি‌জিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল খন্দকার মো. শাহিদুল এমরান। সেখানে আরও উপস্থিত ছি‌লেন রাজ‌নৈ‌তিক নেতরা।

প্রসঙ্গত, কক্সবাজার ল্যা‌বে নমুনা পাঠা‌নোর পর শ‌নিবার (৬ জুন) বিকা‌লে মন্ত্রীর কোভিড-১৯ শনাক্ত হয়। এই ঘটনায় মন্ত্রীর একান্ত সহকারী, বডিগার্ড পুলিশ সদস্য এবং সার্বক্ষণিক সেবায় নিয়োজিত কর্মচারী তিন জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম