ভার্চুয়াল নয়, নিয়মিত আদালত চালুর দাবি আইনজীবীদের

কুমিল্লা প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ১৮:৪১আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৮:৪৯

ভার্চুয়াল নয়, নিয়মিত আদালত চালুর দাবি আইনজীবীদের কুমিল্লায় ভার্চুয়াল নয়, নিয়মিত আদালত চালুর দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। রবিবার (৫ জুলাই) কুমিল্লা আদালত প্রাঙ্গণে এই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, প্রায় সাড়ে তিন মাস ধরে আদালত বন্ধ। ভার্চুয়াল আদালত চালু হলেও তা প্রয়োজনের তুলনায় কম। এতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে অনেক আইনজীবী ও আইনজীবী সহকারী আয় বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে নগরীর বাসা ছেড়ে গ্রামে চলে গেছেন।

তারা স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর সঙ্গে আইনজীবী ও আইনজীবী সহকারীদের জন্য প্রণোদনার দাবি জানান। দ্রুত নিয়মিত আদালত চালু না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম খান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী, সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভুইয়া, অ্যাডভোকেট বিকাশ সাহা, অ্যাডভোকেট আশিকুর রহমান ও অ্যাডভোকেট সুবীর নন্দী বাবু প্রমুখ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের