করোনায় চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের ডিসির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুলাই ২০২০, ১০:০৯আপডেট : ১৩ জুলাই ২০২০, ১০:৫২

মিজানুর রহমান করোনায় আক্রান্ত চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) ভোররাত পৌনে ৪টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম শানতু বাংলা ট্রিবিউনকে জানান, ডিসি মিজানুর রহমান সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘আমাদের ডিসি (ডিবি) মিজানুর রহমান স্যার মারা গেছেন। ভোরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

গত ২৩ জুন ডিসি মিজানুরের করোনা ধরা পড়ে। ২৮ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, এই সম্মুখযোদ্ধা নগরবাসীকে করোনার সংক্রমণ থেকে রক্ষার জন্য শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকায় ছিলেন। জনসাধারণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, সচেতনতা সৃষ্টি, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ ইত্যাদি ক্ষেত্রে সরাসরি মাঠ পর্যায়ে থেকে তদারকি করেছেন।

ডিসি মিজানুর রহমানের মৃত্যুতে সিএমপি কমিশনার মাহবুবুর রহমান শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, মহানগর  গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করছি।

/জেইউ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের