কুমিল্লা মেডিক্যালে করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ১১:৪৮আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১১:৪৮

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। তাদের মধ্যে চার জন পুরুষ এবং দুই জন নারী। শনিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতালটির পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, দুই নারীসহ মারা যাওয়া ৬ ব্যক্তির মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। তার নাম আবদুল হাকিম (৭০)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও এলাকার বাসিন্দা। 

এছাড়া করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার সদর উপজেলার সুরুজ মিয়ার স্ত্রী আনজুয়ারা (৩০), দাউদকান্দি উপজেলার খোরশেদ আলমের স্ত্রী হোসনেয়ারা (৫৮), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মৃত আমির আলীর ছেলে মানিক (৫৫), কুমিল্লার বরুড়া উপজেলার মৃত বাদশা মিয়ার ছেলে দেলোয়ার হোসাইন (৬০) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম (৭০)।

উল্লেখ্য, এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৫১ জন।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত ছয় হাজার ১৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৬৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫৪ জন।    

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি