তিন মাস পর মিয়ানমার থেকে এলো পেঁয়াজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৫

মিয়ানমার থেকে আসা পেঁয়াজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা প্রায় ৩০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। প্রায় তিন মাস পর শুক্রববার (১৮ সেপ্টেম্বর) সকালে ছোট ট্রলারে পেয়াঁজ টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়। তবে আমদানিকৃত পেয়াঁজগুলো কাগজপত্র জমা দিলে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে খালাস শেষে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব বলে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, প্রায় তিন মাস পর মিয়ানমার থেকে শুক্রবার সকালে দুটি ট্রলারে করে ৩০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। কাগজপত্র বুঝে পেলে শনিবার খালাস করা হবে। সংকট মোকাবিলায় ব্যবসায়ীদের পেয়াঁজের আমদানি বাড়াতে উৎসাহিত করা হচ্ছে।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন বলেন, ফের মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ (শুক্রবার) ৩০ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে এসে পৌঁছায়। এসব পেঁয়াজ যত দ্রুত সম্ভব খালাস করে বাজারো পৌঁছানো হবে।
টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। সেপ্টেম্বর মাসে আমদানি হয় ৩৫৭৩ দশমিক ১৪১ মেট্রিক টন পেঁয়াজ এবং আগস্ট মাসে এসেছে ৮৪ মেট্রিক টন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের ফাহাদ
ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের ফাহাদ
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
একজনই বাড়িতে মজুত করেছেন ৬৭০ বস্তা সার
একজনই বাড়িতে মজুত করেছেন ৬৭০ বস্তা সার
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা