হ্যাকিং প্রতারক চক্রের ৩ সদস্য আটক

কুমিল্লা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৭

প্রতারক চক্রের ৩ সদস্য (মাঝে)

কুমিল্লায় আনলাইন হ্যাকিং প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুরের হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। এ সময় হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়। এছাড়া হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহ করা দুই লাখ ৩৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটক তিন ব্যক্তি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রামের মো. জাকির হোসেন বেপারীর ছেলে মো. শাহাদাৎ হোসেন ওরফে শিহাব (২৫), একই গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. মাইনুল ইসলাম (২৫) এবং ওই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মাহবুবুল আলম ওরফে আবির (২৫)।

হ্যাকিংয়ে ব্যবহৃত সরঞ্জাম ও টাকা বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাবিক জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, বিভিন্ন বিল পে করা, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পেমেন্ট ডিসকাউন্ট অফার করে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের