দেলোয়ারের ২ সহযোগী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ১১:১৯আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১২:৫১

দেলোয়ার

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, ঘটনার মূলহোতা দেলোয়ারের সহযোগী সোহাগ ও নূর হোসেন। একলাশপুর থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় চার এজাহারভুক্ত আসামিসহ আট জনকে আটক করা হলো।

এ ঘটনায় রবিবার (৫ অক্টোবর) রাতে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং আইসিটি আইনে দুটি মামলা করেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়া, এ ঘটনায় অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে, রবিবার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড় এলাকার রহিম (২০) ও রাতে একই এলাকার রহমত উল্যাহ (৪১)-কে গ্রেফতার করে বেগমগঞ্জ থানা পুলিশ। সোমবার মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আর দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। আর সোমবার রাতে একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ (৪৮) ও সাজু (২১) গ্রেফতার হয়।

প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ পাঁচ তরুণ। ঘটনার ৩২ দিন পর রবিবার (৪ অক্টোবর) দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় রবিবার রাতেই দুটি মামলা হয়েছে। এর মধ্যে দুজনকে আটকও করা হয়েছে।

ভিডিও চিত্রে দেখা যায়, নির্যাতনকারীরা ওই গৃহবধূর পোশাক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে কিছু একটা বলতে থাকে। তিনি প্রাণপণে নিজেকে রক্ষার চেষ্টা করেন এবং হামলাকারীদের ‘বাবা’ ডাকেন, তাদের পায়ে ধরেন। কিন্তু, তারা ভিডিও ধারণ বন্ধ করেনি। বরং হামলাকারীদের একজন তার মুখমণ্ডলে লাথি মারে ও পা দিয়ে মুখসহ শরীর মাড়িয়ে দেয়। এরপর একটা লাঠি দিয়ে মাঝে মাঝেই আঘাত করতে থাকে। এসময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার উল্লাস প্রকাশ করে ‘ফেসবুক’ ‘ফেসবুক’ বলে চেঁচায় আরেকজন। 

 

আরও পড়ুন: 

বাদল ৭ দিন ও ইউপি সদস্য সোহাগ ২ দিনের রিমান্ডে

দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

দেলোয়ারের মাছের খামার থেকে ককটেল ও কার্তুজ উদ্ধার

যেভাবে দেলোয়ার-বাদলকে গ্রেফতার করে র‌্যাব

গৃহবধূ নির্যাতন: দুই আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার গ্রেফতার

অস্ত্র মামলায় দেলোয়ার দুই দিনের রিমান্ডে

‘দেলোয়ার বাহিনীর মতো সব বাহিনীকে আইনের আওতায় আনা হবে’

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দু’জন গ্রেফতার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: জেলায় জেলায় প্রতিবাদ, মানববন্ধন

গৃহবধূ নির্যাতন: দুই আসামি রিমান্ডে

গৃহবধূ নির্যাতনের ঘটনায় প্রতীকী চক্ষুলজ্জা মিছিল ও বিক্ষোভ

কোনও আইনজীবী আসামিদের পক্ষ নেননি

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলা, নেই দেলোয়ারের নাম

গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধ নির্যাতন: বাদল, কালামদের খুঁজছে পুলিশ

গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধভাবে নির্যাতন, গ্রেফতার ১

 

 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম