দেলোয়ারের মাছের খামার থেকে ককটেল ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ২৩:৩২আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২৩:৩৫

দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার  

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলার সন্দেহভাজন আসামি দেলোয়ার হোসেনের মাছের খামার থেকে সাতটি তাজা ককটেল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব। গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী তার বেগমগঞ্জের মাছের খামার থেকে এসব বিস্ফোরক উদ্ধার করে র‌্যাব-১১ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ।

তিনি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র‌্যাবের একটি টিম অস্ত্রসহ নারী নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর কামরাঙ্গীর চরের পুলিশ ফাঁড়ির গলি থেকে অপর আসামি বাদলকে গ্রেফতার করে র‌্যাব।

তিনি জানান, সন্ধ্যায় জিজ্ঞাসাবাদে প্রধান আসামি দেলোয়ার হোসেন স্বীকার করে বেগমগঞ্জ এলাকায় তার মাছের খামারে কিছু বিস্ফোরক রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল ওই মাছের খামারে অভিযান চালিয়ে সাতটি তাজা ককটেল ও দুই রাউন্ড ১২ বোরের কার্তুজ উদ্ধার করে।

 রাত ১০টায় এর প্রতিবেদন লেখা পর্যন্ত র‌্যাব দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
একসঙ্গে ১৪ নেতাকে শোকজ করলো ছাত্রদল
একসঙ্গে ১৪ নেতাকে শোকজ করলো ছাত্রদল
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন কর্মী, বললেন ‘মানুষ ছি ছি করছে’
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন কর্মী, বললেন ‘মানুষ ছি ছি করছে’
গণবাহিনীর ক্যাডার থেকে জামায়াত নেতা: এক ভিডিওতে ক্যারিয়ার শেষ
গণবাহিনীর ক্যাডার থেকে জামায়াত নেতা: এক ভিডিওতে ক্যারিয়ার শেষ
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন