ফ্রান্স সরকারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ অক্টোবর ২০২০, ১৭:৩৯আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৮:৫০

জুনায়েদ বাবুনগরী ফ্রান্সের প্যারিসে দেয়ালে দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের কড়া সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজত মহাসচিব হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, ফ্রান্সে নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে বিশ্ব মুসলিমের কলিজায় ছুরিকাঘাত করা হয়েছে। প্রিয় নবীর অবমাননা বিশ্বের দেড়শ’ কোটি মুসলমান মেনে নেবে না। অনতিবিলম্বে ফ্রান্সে রাসুল (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে। ফ্রান্স সরকারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে
রবিবার (২৫ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী এসব কথা বলেন। ফ্রান্সে রাসুল (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ওআইসি, আরব লীগ, সৌদি আরবসহ বিশ্বব্যাপী মুসলিম শাসকদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম ও মুসলিমবিরোধী বক্তব্যের কারণে মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের মতো স্পর্ধা দেখানোর সাহস পেয়েছে রাসুল বিদ্বেষীরা। রাসুল (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের অপরাধে ফ্রান্স সরকারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মহানবীকে অবমাননার শাস্তি হিসেবে বিশ্বের সব দেশে মৃত্যুদণ্ড বিল পাস করা উচিত। ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। তাই মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান বাবুনগরী।

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি