মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ০০:১০আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০০:১০

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা সেতু এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টায় আখাউড়া-বাইপাস সংলগ্ন কোড্ডা সেতু উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রহুল আমিন কোড্ডা পশ্চিম পাড়ার মৃত আশকর আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত ব্যক্তি সেতুর উপর দিয়ে হেঁটে আখাউড়া থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রুহুল আমিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। স্থানীয় গ্রামবাসী দেখে গুরুতর আহত রুহুল আমিনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. আব্দুল্লাহ আল-মামুন তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রহুল আমিনের পরিবার সূত্র জানায়, রুহুল আমিন কোড্ডা বিলে মাছ ধরে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। তিনি বিকালে মাছের পাওনা টাকা আনার জন্য আখাউড়া উপজেলা সদরের ফরহাদ ভূইয়ার মাছের আড়তে যান। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, ‘লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার পর মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম