পিকআপ-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত

চাঁদপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ২২:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২৩:১৯

দুর্ঘটনাস্থল চাঁদপুরের মতলব দক্ষিণে পিকআপ ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে নুরুল ইসলাম (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছে। নিহত নুরুল ইসলাম মতলব উত্তর উপজেলার টরকি গ্রামের মজিবুর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ পিকআপ ভ্যান চালক টিপু সুলতানকে আটক করেছে। সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের খর্গপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় উপজেলার খর্গপুর থেকে নারায়ণপুর বাজারের উদ্দেশে ছেড়ে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে সিলেন্ডার গ্যাসের বোতল বোঝাই একটি পিকআপ গাড়ি নারায়ণপুর বাজার থেকে নায়েরগাঁও’র দিকে যাচ্ছিল। পথে খর্গপুর নামক স্থানে বেপরোয়া গতির পিকআপ ভ্যান দ্রুতগতিতে একটি সিএনজিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে গুরুত্বর আহত অটোরিকশা চালক মো. নুরুল ইসলামকে হাসপাতালে নেওয়া পথে মারা যান। এ সময় অটোরিকশার যাত্রী সুলতানা আক্তারকে (২৫ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্য পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, নিহত অটোচালকের লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পিকআপ গাড়ি ও অটোরিকশো থানায় আনা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম