আত্মসমর্পণ করে দুই বছরের জন্য কারাগারে জামায়াতের পাঁচ নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২১, ১৯:৪৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৯:৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় পলাতক থাকা জামায়েত ইসলামির পাঁচ নেতা আদালতে আত্মসমর্পণের পর তাদের পাঁচ বছরের জন্য কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্যাট আদালতের মুখ্য বিচারিক হাকিম মাসুদ পারভেজ এর আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই পাঁচ নেতা হলো- জেলা জামায়েতের সাবেক আমির কাজী নজরুল ইসলাম খাদেম, বর্তমান আমির গোলাম ফারুক, জেলা জামায়াত নেতা মো. জাহিদুল ইসলাম, রুস্তম আলী ও মো. জাহাঙ্গীর আলম ইকবাল।

বিকালে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২০১২ সালের ৪ ডিসেম্বর সকালে জেলা পুলিশের একটি মিনি ভ্যান পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যদের জন্যে নাস্তা নিয়ে কাউতলি যাচ্ছিল। রাস্তায় শহরের পীরবাড়ি এলাকায় দুস্কৃতিকারীরা গাড়িতে থাকা পুলিশ সদস্যদের মারধর করে ভ্যানটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় ওইদিন রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়।

গত বছরের ১০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. মাসুদ পারভেজ মামলার বিচারিক কার্যক্রম শেষে এজাহারনামীয় ও ঘটনায় জড়িত পলাতক সকল আসামিদের প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ে পলাতক থাকা আসামিরা গ্রেফতার কিংবা আদালতে আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকরের কথা বলা হয়।

উল্লেখ্য, এই মামলার ২১ আসামির মধ্যে ১৬ জন ইতোপূর্বে আদালতে আত্মসমর্পণ
করার পর তারা বর্তমানে কারাগারে সাজা ভোগ করছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি