ব্রিজের নিচে বস্তাবন্দি শিশুর লাশ

কুমিল্লা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১৯:৩৩আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৯:৩৩

কুমিল্লার মেঘনা উপজেলায় ব্রিজের নিচ থেকে শিশুর (৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ১০ দিন আগে শিশুটি খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। শুক্রবার (২২ জানুয়ারি) উপজেলার ওমরাকান্দা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত শিশুটি মেঘনা উপজেলার বৈধ্যনাথপুর গ্রামের মালেশিয়া প্রবাসী শরিফ হোসেনের ছেলে রিফানুল ইসলাম রিফান।

স্থানীয়রা জানান, গত ১২ জানুয়ারি দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় রিফান। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে শিশুটির মা রজনী বেগম বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে উপজেলার ওমরাকান্দা ব্রিজের নিচে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ওমরাকান্দা ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু রিফানের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম