ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে ডাকা হরতাল প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ১৯:৪৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৫২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রবিবারে (২৪ জানুয়ারি) অর্ধদিবস হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর করা কটুক্তির প্রতিবাদে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান এই হরতালের ডাক দিয়েছিলেন।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় হরতাল প্রত্যাহারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন ওবায়দুল কাদেরের ছোটো ভাই এবং বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা।

বাংলা ট্রিবিউনকে আবদুল কাদের মির্জা বলেন, ‘কটুক্তির প্রতিবাদে ডাকা আগামীকালের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। দলের সভাপতি ওবায়দুল কাদেরের নির্দেশে এবং তার আশ্বাসেই হরতাল প্রত্যাহার করা হয়েছে।’

এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর থেকে উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার এবং জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি ভেঙে দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। ওবায়দুল কাদেরের ভাই এবং বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ২৭ সেকেন্ডের ভিডিও ক্লিপে ওবায়দুল কাদের এবং তার পরিবার নিয়ে কটূক্তি করেন। তাৎক্ষণিকভাবে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হলেও সেটি নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন...

কোম্পানীগঞ্জে রবিবার অর্ধদিবস হরতাল

অবস্থান ধর্মঘটে কাদের মির্জা

ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বললেন এমপি একরামুল

/এনএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম