টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৫

কক্সবাজারের টেকনাফ থেকে ১০টি আগেয়াস্ত্রসহ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে নয়টার দিকে টেকনাফের দমদমিয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মৃত আমির হোসেনের পুত্র সৈয়দ হোসেন (৫৫) ও মুছনি রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের পুত্র বদি আলম (২০)। তারা দুইজনই জকির গ্রুপের সক্রিয় সদস্য।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, কতিপয় অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী দমদমিয়ার ওমরখাল ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে অস্ত্র পাচারের গোপন সংবাদে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ব্যক্তি দুটি বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া করে ২ জনকে আটক করা হয়। তাদের কাছে থাকা দুটি বস্তা থেকে ৯টি এসবিবিএল ও ১টি ওয়ান শুটারগানসহ ১০টি অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ২ জনকে ও উদ্ধারকৃত অস্ত্রসহ টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

কক্সবাজারে রোহিঙ্গাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে এসব অস্ত্র সন্ত্রাসী জকির গ্রুপের কাছে নিয়ে যাচ্ছিল। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করতো। এছাড়াও এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
হজে কমলো বিমানের ভাড়া
হজে কমলো বিমানের ভাড়া
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার