বান্দরবানে প্রথম টিকা নেন ক্য শৈ হ্লা মারমা ও ক্যাপ্টেন শাকিল

‌বান্দরবান প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৭

বান্দরবান সদর হাসপাতা‌লে প্রথম টিকা নিয়েছেন জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা ও সেনানিবাসে প্রথম টিকা নিয়েছেন ক্যাপ্টেন শাকিল। র‌বিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর হাসপাতালের অনুষ্ঠানের পর দুপুর সা‌ড়ে ১২ টায় বান্দরবান সেনানিবাসের ২৬ বীর এর প্রশিক্ষণ মাঠে বেলুন ও পায়রা উ‌ড়ি‌য়ে‌ করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ক‌রেন বান্দরবান সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তীবরী‌জি, পুলিশ সুপার জে‌রিন আখতার, বান্দরবান সি‌ভিল সার্জন ডা. অংসুই প্রু, বান্দরবান সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবীসহ বান্দরবান সেনানিবাসের কর্মকর্তারা।

এসময় ব্রি‌গেড কমান্ডার ব‌লেন, বান্দরবান জেলায় এ যাবত ৯৪৫ জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে ৯৪৩জন সুস্থ হ‌য়ে‌ছেন ও দুইজন মারা গেছেন। তি‌নি ব‌লেন, বান্দরবা‌নের মানু‌ষের স‌চেতনতার কার‌ণে আক্রা‌ন্তের হারের তু্লনায় মৃত্যুর হার কম ছিল। তি‌নি ব‌লেন, আজকে এ কর্মসূচি শুরু হ‌য়ে‌ছে এবং একবছ‌রের ম‌ধ্যে আমরা দেশের ৩ কো‌টি মানুষ‌কে টিকা দি‌তে পারবো।

প্রথম দি‌নে সেনাবা‌হিনীর ১০০ জনকে টিকা দেওয়া হয়। প্রথম টিকা নেন ক্যা‌প্টেন শা‌কিল। এসময় তা‌কে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানান ব্রি‌গেড কমান্ডার ও জেলা প্রশাসক।

এর আগে সকা‌লে বান্দরবান সদর হাসপাতা‌লে প্রথম টিকা নিয়েছেন জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা। এছাড়া জেলা জজ মো. এহসানুল হক ও জেলা প‌রিষ‌দের নির্বাহী এটিএম কাউসার ও টিকা নেন।

বান্দরবা‌নে ৬৬৫ রে‌জি‌স্ট্রেশন ক‌রে‌ছে। প্রথম দি‌নে বান্দরবান সদর হাসপাতা‌লে ৬৪ জন‌কে টিকা দেওয়ার প্রস্তুতি রাখা হয়। বান্দরবা‌নে প্রথম ধা‌পে টিকা এসেছে ১২ হাজার।

/টিএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের