‘নোয়াখালী ও ফেনীর অপরাজনীতির কথা প্রধানমন্ত্রীকে বলেছি’

নোয়াখালী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪

স্থানীয় রাজনীতির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, আমি দলের বাইরে কিছু করতে পারবো না। আমার নেত্রী শেখ হাসিনার সঙ্গে সব বিষয়ে কথা হয়েছে। উনাকে নোয়াখালী ও ফেনীর অপরাজনীতির কথা বলেছি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শপথ শেষে চট্টগ্রাম থেকে বসুরহাটে ফিরে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তিনি সব দেখবেন। এ জন্য নেত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে আমার গাড়িবহরে হামলার জের ধরে সব কর্মসূচি প্রত্যাহার করেছি। আমি আশা করি, নেত্রী যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সব দেখবেন। এর বাইরে আমি কি কিছু বলতে পারি। নেত্রীর বাইরে আমাদের কি কোনও অস্তিত্ব আছে? আমরা দেখতে চাই নেত্রী আমাদের জন্য কি করেন।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল উপস্থিত ছিলেন।

কাদের মির্জার গাড়িবহরে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর বসুরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হন। বৃহস্পতিবার সকালে শপথ নিতে চট্টগ্রামে যাওয়ার পথে ফেনী জেলার দাগনভূঞা বাজারে আবদুল কাদের মির্জার গাড়িবহরে ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:
শপথ নিতে যাওয়ার পথে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা
কেউ কি নেই প্রতিবাদ করার: আবদুল কাদের মির্জা
শপথ নিলেন মেয়র আবদুল কাদের মির্জা

 

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি