জাতীয় প্রেস ক্লাবে স্থানীয় অপরাজনীতির বিষয়ে জানাবেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৯

স্থানীয় অপরাজনীতির বিষয়ে দেশ ও জনগণকে জানাতে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ছোটভাই এবং বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। রবিবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে কাদের মির্জা বলেন, আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন আমি দীর্ঘদিন ধরে নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে বিভিন্ন সভা-সমাবেশে এবং মিডিয়ার সামনে প্রতিবাদ করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, এসবের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই প্রতিবাদ স্বরূপ ও দেশবাসীকে অপরাজনীতির বিষয়ে জানাতে রবিবার বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর বসুরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শপথ নিতে চট্টগ্রামে যাওয়ার পথে ফেনী জেলার দাগনভূঞা বাজারে আবদুল কাদের মির্জার গাড়িবহরে ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর প্রধানমন্ত্রীকে স্থানীয় অপরাজনীতির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন কাদের মির্জা। এছাড়া পৌর নির্বাচনকে ঘিরে বিভিন্ন সভা-সমাবেশের ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নানা অনিয়মের কথা তুলে ধরে প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুন:
‘নোয়াখালী ও ফেনীর অপরাজনীতির কথা প্রধানমন্ত্রীকে বলেছি’ 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী