কোম্পানীগঞ্জ থানার সামনে কাদের মির্জার অবস্থান ধর্মঘট

নোয়াখালী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান ধর্মঘট করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এবং তার অনুসারীরা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ও ওসি (তদন্ত) মো. রবিউল হককে প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে গ্রেফতারের দাবিতে এ অবস্থান ধর্মঘট করছেন তারা।

এর আগে সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলাম সবুজ টেকেরবাজারে কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। প্রতিবাদ সমাবেশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজ কাদের মির্জার কঠোর সমালোচনা করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতাকর্মীরা সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে আটককৃত সবুজকে পুলিশ ছেড়ে দেওয়ার খবরে সরকার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাদের মির্জা থানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন।

কাদের মির্জা অবস্থান ধর্মঘট থেকে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ অবস্থান ধর্মঘট চলবে।

    

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি