নৌকার মেয়র প্রার্থীর মিছিলে ককটেল হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৫

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থীর মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। হামলায় ছাত্রলীগের দুই সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে জেলা শহরের মেড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগের দুই সদস্য হলেন সদর উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রাব্বি (২২) ও শহর ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বির।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ সাংবাদিকদের কাছে দাবি করেন, রাত আটটার দিকে ছাত্রলীগের নেতাকর্মী একটি মিছিল নিয়ে শহরের মেড্ডা বাজার এলাকায় যাচ্ছিলাম। সেসময় মিছিলকে লক্ষ্য করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়ার কর্মীরা ককটেল হামলা চালায়। এতে ছাত্রলীগের দুই সদস্য আহত হয়েছে। পরে ছাত্রলীগের নেতাকর্মী ঘটনাস্থলে পৌঁছে মিছিল করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে মেড্ডা বাজার এলাকায় ছাত্রলীগের একটি মিছিল বের হয়। সেখানে মিছিলকে লক্ষ্য করে হঠাৎ ককটেল বিস্ফোরণ করা হয়। ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেল হামলা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীকে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এই পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট হবে।

এ নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন নৌকার প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র নায়ার কবির, বিএনপির প্রার্থী জহিরুল হক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভূইয়া (মোবাইল ফোন), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী নজরুল ইসলাম (হাতুড়ি), ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মালেক (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কারীম (নারকেল গাছ)।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী