৭ মার্চ উপলক্ষে নোয়াখালীতে আ.লীগের পাল্টাপাল্টি কর্সসূচি

নোয়াখালী প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ০০:১৯আপডেট : ০৭ মার্চ ২০২১, ০০:১৯

নোয়াখালীতে ৭ মার্চকে কেন্দ্র করে বিবদমান আওয়ামী লীগের নেতারা পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছেন। সকাল ১০ টায় জেলা শহর মাইজদীর বালুর মাঠে সমাবেশের ডাক দিয়েছে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যা খাঁন সোহেল।

অপরদিকে দুপুর ৩টায় সোনাপুর কলেজ মাঠে সমাবেশের ডাক দিয়েছেন শহীদ উল্যা খাঁনের প্রতিপক্ষ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থক শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।

বিকালে ফেসবুক লাইভে এসে একরামুল করিম চৌধুরী সোনাপুর কলেজ মাঠের সমাবেশে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন। শহীদ উল্যা খাঁন সমর্থকরাও সমাবেশে ব্যাপক উপস্থিতির জন্য প্রচারণা চালিয়েছেন।

এদিকে জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ছোট ভাই এবং বসুুুুর পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বসুর হাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে ৭ মার্চ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। একই দিন সকাল ১০ টায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাদের মির্জার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান গ্রুপ বীর উত্তম নুরুল হক মিলনায়তনে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছেন।

এদিকে বিভিন্নস্থানে বিবদমান গ্রুপগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে জেলা জুড়ে শঙ্কা বিরাজ করছে। জেলার শীর্ষ পর্যায়ের নেতাদের কোন্দলে জেলার তৃর্ণমূলেও বিভক্তি ছড়িয়েছে। দলের হাইকমান্ড কার্যত কোনও ব্যবস্থা না নেওয়ায়, জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে এ বিভক্তি চরম আকার ধারণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের