বসুরহাট পৌরসভা ভবন ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ

নোয়াখালী প্রতিনিধি
১১ মার্চ ২০২১, ২৩:০৪আপডেট : ১১ মার্চ ২০২১, ২৩:২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ১১টায় দেখা গেছে, বসুরহাট পৌরসভা ভবন ঘিরে রেখেছেন র‌্যাব ও পুলিশ সদস্যরা। ভবনে অবস্থান করছেন আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার (৯ মার্চ) রাতের সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে পুলিশ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ ২৮ জনকে গ্রেফতার করেছে।

কাদের মির্জার কার্যালয়-পৌরসভা ভবন ঘিরে রাখার কারণ জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (১১ মার্চ) জাহিদুল হক রনিকে ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই।’

উল্লেখ্য, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে গত মঙ্গলবারের (৯ মার্চ) সংঘর্ষের ঘটনায় আলাউদ্দিন (৩২) নামে একজন নিহত হন। তিনি চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মমিন উল্যাহর ছেলে। এ সময় গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ৩০ জন।

এর আগে ১৯ ফেব্রুয়ারিও এই দুই দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দু’দলের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ ১৫ জন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় বিবদমান পক্ষ দুটি পরস্পরের বিরুদ্ধে মামলা করে।

আরও পড়ুন...

কোম্পানীগঞ্জে সহিংসতা: আওয়ামী লীগ নেতা বাদল আটক

কোম্পানীগঞ্জে চলছে ১৪৪ ধারা: আটক ২৮, জনমনে আতঙ্ক

বসুরহাটে আবার সংঘর্ষ: নিহত ১, আহত ৩০

কোম্পানীগঞ্জে নিহত অটোরিকশাচালক আলাউদ্দিনের বাড়িতে শোকের মাতম

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার