অপরিচিত ব্যক্তির দেওয়া আগুনে পুড়লো রোহিঙ্গা ক্যাম্পের ঘর!

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৭ মার্চ ২০২১, ২৩:১৪আপডেট : ২৭ মার্চ ২০২১, ২৩:১৫

কক্সবাজারের টেকনাফের একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে অপরিচিত এক ব্যক্তি ক্যাম্পের একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। শনিবার (২৭ মার্চ) রাতে উনচিপ্রাং ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আসু জামান (২১) নামে রোহিঙ্গার ঘরে আগুন লাগে। এতে ঘরের একটি অংশ পুড়ে যায়।

বিষয়টি নিশ্চত করে এপিবিএন-১৬ এর অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় পুরোপুরি আগুন নেভানো সক্ষম হয়।'

তিনি আরও জানান, লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় অপিরিচিত এক ব্যক্তি আগুন লাগিয়ে পালিয়ে যায়। উক্ত ব্যক্তির পরিচয় উদঘাটনে এপিবিএন পুলিশ তৎপর রয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে গত সোমবার (২২ মার্চ) উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১১ জন রোহিঙ্গা। এ ঘটনায় ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান