অপহরণের ৪ মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ২১:৫৭আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:০৯

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে অপহরণের ৪ মাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সেনবাগ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার কামাল মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী নুরুল ইসলাম ওরফে নিলয়কে (২২) গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ওই ছাত্রীকে নিজ বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে নিলয়। পরে ভিকটিমের ভাই বাদী হয়ে নিলয়কে প্রধান আসামি ও তার পিতা আবদুল মান্নানকে ২ নম্বর আসামিসহ ৪-৫ জনের নাম উল্লেখ করে সেনবাগ থানায় ১১ জানুয়ারি একটি অপরহরণ মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ নিলয়ের পিতা আবদুল মন্নানকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। মঙ্গলবার রাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপরহরণের ৪ মাস পর ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী নিলয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, অপহরণকারীকে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম