কক্সবাজারে ভিপি নুরের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ১৯:২২আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৯:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন কক্সবাজার ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের জন্য নুরুল হক নুরের বিরুদ্ধে মামলাটি করেন বলে জানান তিনি।

বুধবার (২১ এপ্রিল) বিকালে কক্সবাজার সদর মডেল থানায় আইনটির ২৫(২)/২৮(২)/২৯/৩১(২)/৩৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মইন উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্টে একটি ভিডিও লিংক পান। ভিডিও লিংকটি ক্লিক করলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যসহ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন, যার উল্লেখযোগ্য বক্তব্য অজ্ঞাতনামা আসামিরাও তাদের ব্যবহৃত অসংখ্য ফেসবুক আইডি এবং পেইজ থেকে পোস্ট-শেয়ার করে। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী মন্তব্য রয়েছে

এজাহারে আরও বলা হয়েছে, এসব বক্তব্যের মাধ্যমে দেশের সাধারণ সরলমনা জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে ও আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে নিজেদের জড়িয়ে ফেলে। ভিপি নুরুল হক নুরসহ তার অনুসারী অজ্ঞাতনামা আসামিদের আইনের আওতায় আনা গেলে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানকর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ ও দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস সত্যতা নিশ্চিত করেছেন।

/টিএন/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন: প্রতিমন্ত্রী নুর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের