ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ০৯:০২আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০৯:০২

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে তাদের রাজাপুরের বাড়িতে এ গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের ও কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেন।

তিনি বলেন, আমরা বাড়িতে অবস্থান করছিলাম। পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। এসময় উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি মেয়র কাদের মির্জার বাড়ির উত্তর পাশের এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

এর আগে গত ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে ওই বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

/এফএস/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের