দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসমাইল খান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ এপ্রিল ২০২১, ২০:০১আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২০:০১

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাসিনা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ধারা ১২(১) অনুসারে “রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে” তাঁকে আরও চার বছরের জন্য ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা হয়েছে।’

এর আগে ২০১৬ সালে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম উপাচার্য পদে তিনি নিয়োগ পান। এরপর ২০১৭ সালের ১৪ মে থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করছেন। তার আগে অধ্যাপক ইসমাইল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন এবং ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন।

ডা. মো. ইসমাইল খান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস পাশ করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজিতে এমফিল করেন। পরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল এডুকেশনে পোস্ট গ্র্যাজুয়েট করেন।

কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, রংপুর মেডিক্যাল কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ, কুমিল্লা মেডিক্যাল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ডা. ইসমাইল খান ২০১৯ সাল থেকে মালয়শিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে নিযুক্ত আছেন।পাশাপাশি বাংলাদেশ মেডিক্যাল রির্সাচ কাউন্সিলের (বিএমআরসি) রিসার্চ কমিটির সভাপতি পদে আছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী