ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক ইশতিয়াক আহমেদকে বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ মে ২০২১, ২৩:২৬আপডেট : ১১ মে ২০২১, ২৩:২৬

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে নাসিরনগর থানার চাতলপাড় পুলিশ ফাঁড়িতে বদলি করেছে জেলা পুলিশ। অন্যদিকে চাতলপাড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জন কুমারকে সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) রাতে জেলা পুলিশ তাঁদের বদলি করেছে।

এর আগে ২৬ এপ্রিল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করে পুলিশ সদর দফতর।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে ইশতিয়াক আহমেদকে জেলার নাসিরনগর থানার চাতলপাড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) হিসেবে বদলি করা হয়। একই আদেশে চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমারকে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, ‘এটি একটি সাধারণ প্রক্রিয়া। স্বাভাবিক কারণেই জেলা পুলিশের এক আদেশে তাদের বদলি করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনার পর দেড় মাসের ব্যবধানে সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন আহমেদ চৌধুরী, বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাজমুল আহমেদকে বদলি করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী