ভাসানচর হাসপাতালে প্রথম সিজারিয়ান শিশুর জন্ম

নোয়াখালী প্রতিনিধি
২৮ মে ২০২১, ১১:১৭আপডেট : ২৮ মে ২০২১, ১১:১৭

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ২০ শয্যাবিশিষ্ট ভাসানচর হাসপাতালে প্রথম সিজারের মাধ্যমে এক শিশুর জন্ম হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকাল সাড়ে ৫টায় ভাসানচর ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর মা ও শিশু সুস্থ আছে। সিজারিয়ান অপারেশনের তত্ত্বাবধানে ছিলেন ডা. সাইফুদ্দিন রাফি ও গণস্বাস্থ্যের একটি টিম।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এর আগে কোনও সিজারিয়ান অপারেশন করা হয়নি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ফলে যাতায়াত সম্ভব না হওয়ায়, জরুরি ভিত্তিতে ভাসানচর ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এই সিজার অপারেশন করা হয় এবং ওই রোহিঙ্গা দম্পতির ঘরে এক ছেলে সন্তান জন্ম নেয়।’ 

তিনি আরও জানান, এর আগে এই হাসপাতালে স্বাভাবিক প্রসবে ৩০টি শিশুর জন্ম হয়। এ ছাড়া হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান ২টি শিশুর জন্ম হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় ৭টি শিশুর।

/আইএ/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
ইউএনফপিএ-কে ৩২ লাখ ডলার দিচ্ছে জাপান
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের