ভাসানচর থেকে পালানো আরও ১০ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মে ২০২১, ১৮:৪০আপডেট : ৩১ মে ২০২১, ১৯:১৭

ভাসানচর থেকে পালিয়ে আসা তিন শিশুসহ আরও ১০ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (৩১ মে) ভোর রাতে জোরারগঞ্জ থানাধীন বঙ্গবন্ধু শিল্পনগরী সংলগ্ন ইছাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত স্থানীয় তিন দালালকেও গ্রেফতার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি মো. নুর হোসেন মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ নিয়ে গত দুই দিনে ভাসানচর থেকে পালিয়ে আসা ২৪ জন রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রবিবার (৩০ মে) ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ জন রোহিঙ্গা নারী-পুরুষকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পশ্চিম মাইটভাঙা চৌধুরী বাজার থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নূর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান (১০), জান্নাতুল নাঈমা (৮) ও জেসমিন আক্তার (১২)।

গ্রেফতার দালাল চক্রের তিন সদস্য হলো নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার বেলাল হোসেন (২৮), একই এলাকাল মো. জুয়েল (২০) ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দিদারুল আলম (২১)।

ওসি নুর হোসেন মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, আটক ১০ রোহিঙ্গা রাতে ভাসানচর থেকে ইছাখালী সমুদ্র উপকূল এলাকায় আসে। খবর পেয়ে পুলিশের একটি টিম ওই এলাকায় যায়। সেখানে গিয়ে তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তারা সঠিক কোনও তথ্য দিতে পারেনি। পরে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, একটি দালাল চক্র টাকার বিনিময়ে তাদের ভাসানচর থেকে পালানোর সুযোগ করে দিচ্ছে। এ ঘটনায় দালাল চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। রোহিঙ্গা সদস্যদের বিরুদ্ধেও একটি দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসী আইনে মামলাটি দায়ের করা হয় বলে জানান তিনি।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান