প্রধানমন্ত্রী বলেছেন কোম্পানীগঞ্জের সমস্যার সমাধান অচিরেই হবে: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
১৫ জুন ২০২১, ২৩:৫৭আপডেট : ১৫ জুন ২০২১, ২৩:৫৮

কোম্পানীগঞ্জের সমস্যা সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (মঙ্গলবার) সন্ধ্যার আগে আমাকে মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন, “তুমি শান্ত থেকে কাজ করো, নিজের শরীরের প্রতি যত্ন রাখো। কোম্পানীগঞ্জের সব সমস্যার সমাধান অচিরেই করা হবে।” প্রধানমন্ত্রীর এ ম্যাসেজটি জানানোর জন্য আমি এ লাইভে এসেছি।’ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।

মেয়র আবদুল কাদের মির্জা তার বহিষ্কারের বিষয়টিকে গুজব ও ষড়যন্ত্র বলে উল্লেখ করে বলেন, ‘একটি মহল গত কয়েক দিন যাবৎ দেশ-বিদেশে প্রচার করছে, আমাকে দল থেকে বহিষ্কার করা হবে। আসলে এটা শুনতে হাস্যকর লাগে। আমাকে কেন, কী কারণে দল থেকে বহিষ্কার করা হবে? আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র ও চক্রান্তের পরও আমি শান্ত থেকে সব পরিস্থিতি মোকাবিলা করছি।’

তিনি আরও বলেন, ‘কোম্পানীগঞ্জের বিষয়ে যদি আগে থেকে হস্তক্ষেপ করা হতো, তাহলে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছাতো না। এ বিষয়ে যাদের দায়িত্ব ছিল, তাদের অবহেলার কারণে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছেছে। কোম্পানীগঞ্জে শান্তির স্বার্থে যেন অচিরেই এ অবস্থার অবসান ঘটে, তা আমি প্রত্যাশা করি। বিরোধী রাজনৈতিক দলের রাজনীতির অনুপস্থিতিতে সরকারি দলের রাজনীতি এবং নীতি-নৈতিকতা এমন অবস্থায় পৌঁছেছে যে, এখন রাজনীতি করার মতো পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। এটা চলতে দেওয়া যায় না। অপরাজনীতির হোতাদের দল থেকে বের করে দিলে দলের কোনও ক্ষতি হবে না, বরং দল আরও শক্তিশালী হবে।’

এর আগে, বিকাল সাড়ে ৪টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে বসুরহাট আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক বর্ধিত সভায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান ইমাম বাদলকে আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুসকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ছিল সবচেয়ে বড় ভুল: কাদের মির্জা
কাদের মির্জার অনুসারী সজল গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের