ইউটার্নের সময় বাসের ধাক্কায় প্রাইভেটকার চালকসহ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
১৮ জুন ২০২১, ১১:৪৯আপডেট : ১৮ জুন ২০২১, ১২:২৪

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ইউটার্ন নিতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারচালকসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। বৃস্পতিবার দিবাগত রাত (১৮ জুন) আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার খিলগাঁও রামপুরা এলাকার আবদুল মজিদের ছেলে প্রাইভেটকারচালক বেলাল হোসেন (৩৫), একই এলাকার মোবারক হোসেনের ছেলে মোহাম্মদ মিরাজ (১৮) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার আলী হোসেনের ছেলে মোহাম্মদ দুলাল (৫২)।

দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, মহাসড়কের জোড়কানন এলাকায় চট্টগ্রাম লেন থেকে ঢাকা লেনে ইউটার্ন করছিল প্রাইভেটকারটি। এ সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ভেতরে থাকা ব্যক্তিদের মধ্যে ঘটনাস্থলেই মিরাজ ও দুলাল মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাইভেটকারচালক বেলালকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এসআই আবদুর রহমান আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতদের উদ্ধার করে। শ্যামলী পরিবহনের বাসটিও জব্দ করা হয়। দুর্ঘটনায় সড়কে যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী