নও মুসলিম ফারুক হত্যা, ৪ দিনেও গ্রেফতার হয়নি কেউ

বান্দরবান প্রতি‌নি‌ধি
২২ জুন ২০২১, ১৬:৫৮আপডেট : ২২ জুন ২০২১, ১৬:৫৯

বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি‌তে নতুন মুস‌লিম হওয়া মো. ওমর ফারুক ত্রিপুরা‌কে বা‌ড়ি থে‌কে জোরপূর্বক বের ক‌রে হত‌্যার চার ‌দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থল ‌রোয়াংছ‌ড়ি থানা থে‌কে প্রায় ১০‌ কি‌লো‌মিটার দূ‌রে ও পাহা‌ড়ের দুর্গম এলাকার তুলাঝি‌রি পাড়ায় অব‌স্থিত। গত ১৮ জুন (শুক্রবার) রা‌তে ওমর ফারুক মস‌জিদে নামাজ প‌ড়ে বা‌ড়ি‌তে এসে বিশ্রাম নি‌চ্ছিলেন। এ সময় ৪/৫ জন অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী তা‌কে বা‌ড়ি থে‌কে বের হতে ব‌লে। তা‌দের ডা‌কে বের না হ‌লে তারা ঘ‌রে ঢু‌কে জোরপূর্বক টে‌নে বের ক‌রে। প‌রে ঘ‌রের পা‌শেই গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে।

স্থানীয়রা জানান, নিহত ওমর ফারুক সহজ-সরল ও সৎ প্রকৃ‌তির মানুষ ছি‌লেন। আগে খ্রিস্টান ধর্ম পালন কর‌তেন। প‌রে তি‌নি প‌রিবারসহ ইসলাম ধর্মগ্রহণ ক‌রেন। মুস‌লিম হওয়ার পর থে‌কে তি‌নি মস‌জি‌দে ইমামতি কর‌তেন। তার স্ত্রী, তিন মে‌য়ে ও এক ছে‌লে র‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে বড় মে‌য়ের বি‌য়ে দি‌লেও বাকিরা লেখাপড়া ক‌রে।

এ হত‌্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বি জা‌নি‌য়ে বান্দরবা‌নের বি‌ভিন্ন জায়গায় মানববন্ধন ও বি‌ক্ষোভ সমা‌বেশ করছে বাঙালি ও উপজাতীয় মুস‌লিম সংগঠনগু‌লো।

এ বিষ‌য়ে পার্বত্য চট্টগ্রাম বাঙালি নাগ‌রিক প‌রিষ‌দের সভাপ‌তি কাজী মুজিবর রহমান অভিযোগ করে বলেন ব‌লেন, ওমর ফারুক‌কে জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীরা বাড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে। মুস‌লিম হওয়াটাই ছিলো তার (ফারুক) মূল অপরাধ। তি‌নি জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বি জানান।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌‌সি) এ এইচ এম তৌ‌হিদ ক‌বির ব‌লেন, ঘটনার পরপরই মামলা হ‌য়ে‌ছে। এলাকা‌টি অত্যন্ত দুর্গম ও যোগা‌যোগ ব‌্যবস্থা খুব খারাপ। এছাড়া হত‌্যাকাণ্ডের সঙ্গে কারা জ‌ড়িত তাও প‌রিবা‌রের লোকজন শনাক্ত কর‌তে পা‌রে‌নি। এরপরও আমরা চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছি হত‌্যাকারী‌দের ধর‌তে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে