বিশ্বে বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চেনে: হানিফ

কুমিল্লা প্রতিনিধি
২৪ জুন ২০২১, ২২:০৩আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০৩

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিশ্বে আজ বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চেনে। আমাদের নেত্রী দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে আলোকিত বাংলাদেশে রূপান্তর করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, দল ভারী করার জন্য দলে জামায়াতের কোনও প্রেতাত্মাকে স্থান দেওয়া যাবে না। বঙ্গবন্ধুর খুনিদের কোনও স্বজনদেরকেও দলের ভেতরে স্থান দেওয়া যাবে না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, রাজী মোহাম্মদ ফখরুল, সেলিমা আহমাদ মেরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যারমা দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত, সহ-সভাপতি আবদুল মান্নান জয়, সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি