কুমিল্লায় ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুলাই ২০২১, ১৭:২১আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৭:২১

কুমিল্লার মনোহরগঞ্জে লিজের পুকুর নিয়ে দ্বন্দ্বের জেরে আবদুর রহিম (৪০) নামের এক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জুলাই) সকালে উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের ধিকচান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহিম ওই গ্রামের জায়েদ আলীর ছেলে এবং ৪ নম্বর ঝলম উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রহমত আলীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধিকচান্দা গ্রামে একটি পুকুর ইজারা নিয়ে আবদুর রহিমের সঙ্গে প্রতিবেশী মৃত ছেরাজুল হকের ছেলে রহমত আলীর বিরোধ চলছিল। সকালে বিষয়টি নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুর রহিমের গলায় কাঁচি দিয়ে আঘাত করে রহমত। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর রহমত আলীকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। 

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি জব্দ করা হয়েছে পুলিশ। অভিযুক্ত রহমত আলীকে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম