ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

খাগড়াছড়ি প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১৮:০৪আপডেট : ১২ জুলাই ২০২১, ১৮:০৪

খাগড়াছড়ির চেংগী নদীর পাড়ে বসেছে কোরবানির পশুর হাট। সোমবার (১২ জুলাই) সকাল থেকে বসা এই হাটে ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা বেশি দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা গাঁ-ঘেঁষাঘেঁষি করে পশু কেনাকাটা করছে মানুষ। বেশির ভাগ মানুষের মুখে মাস্ক নেই।

হাট ঘুরে দেখা যায়, হাজারের বেশি গরু-ছাগল হাটে এনেছেন বিক্রেতা ও ব্যবসায়ীরা। তবে বাজারে ক্রেতার সংখ্যা কম। অনেকেই একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। তাদের মুখে মাস্ক নেই।

স্থানীয় কৃষক ও গরু বিক্রেতা মনতোষ ত্রিপুরা জানান, বাজারে হাজারের বেশি গরু-ছাগল উঠেছে। ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। তিনি সাতটি গরু এনেছেন। চারটি ৬০-৬৫ হাজার টাকা দরে বিক্রি করেছেন। যেগুলো বিক্রি করেছেন সেগুলোর ওজন ১১০-১২০ কেজি ছিল। যে তিনটি বিক্রি করতে পারেননি সেগুলো ১৪০-১৫০ কেজি ওজনের। ৭৫-৮০ হাজার টাকা হলে বিক্রি করবেন।

গাঁ-ঘেঁষাঘেঁষি করে পশু কেনাকাটা করছে মানুষ

গরু বিক্রেতা বারেক মিয়া জানান, হাটে দুটি গরু এনেছেন তিনি। এক লাখ টাকা করে দাম চাচ্ছেন। কিন্তু ক্রেতারা ৮০ হাজারের বেশি দাম বলছেন না। এই দামে বিক্রি করলে লোকসান হবে তার। বাজারে ক্রেতা নেই, বাইরের ক্রেতারাও আসতে পারেননি। তাই দাম কম।

গরু ব্যবসায়ী নুরু মিয়া জানান, তার ১০টি গরুর একটিও বিক্রি করতে পারেননি। আগে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের ব্যবসায়ীরা গরু কিনতে আসতেন। কিন্তু লকডাউনের কারণে এবার তারা আসতে পারেননি। স্থানীয় ক্রেতাও খুব বেশি নেই।

হাটের ইজারাদার মো. জামাল উদ্দিন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ৭০-৮০টির মতো গরু-ছাগল বিক্রি হয়েছে। লকডাউনের কারণে ক্রেতা নেই। হাটের ইজারায় লোকসান গুনতে হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আফসার বলেন, এ বছর জেলায় প্রায় ১২ হাজার গরু, ছয় হাজার ছাগল কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা। লকডাউনে ক্রেতা সংকটে লোকসানের মুখে পড়তে পারেন তারা।

/এএম/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের