কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ২০:৩৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২০:৩৮

আসন্ন কোরবানির ঈদে চাহিদার তুলনায় গবাদি পশুর যোগান বেশি আছে। ফলে গবাদি পশুর কোনও সংকট হবে না। এ কারণে কোরবানি উপলক্ষে পশু আমদানির কোনও পরিকল্পনা নেই সরকারের। এই তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

রবিবার (২৮ এপ্রিল)  সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। কোরবানির ঈদ উপলক্ষে বাজারে গবাদি পশু সরবরাহে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের গবাদি পশুর কোনও ঘাটতি নেই। কোরবানি উপলক্ষে মধ্যস্বত্বভোগীরা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক আছে। কোরবানির পশু যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশে কোরবানির পশু প্রয়োজনের তুলনায় বেশি থাকায় গবাদি পশু আমদানির কোনও কারণ নেই। দেশে যে পরিমাণ পশু খামারিরা উৎপাদন করেন, মন্ত্রণালয়ের উদ্যোগে যে পরিমাণ পশু উৎপাদিত হয় তাতে আমাদের গবাদি পশুর কোনও অপ্রতুলতা নেই। কোরবানি উপলক্ষে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অত্যন্ত আনন্দের সঙ্গে কোরবানির ঈদ পালনের আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, গত বছর কোরবানীর পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ। এর মধ্যে ২২ লাখ অবিক্রিত ছিল। এ বছর আমাদের কোরবানির জন্য ১ কোটি ৩০ লাখ পশু রেডি থাকবে। ফলে কোরবানিতে পশুর সংকট থাকার কোনও সুযোগ নেই।  

তিনি বলেন, আমরা যেহেতু গবাদি পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ সেহেতু আমাদের গরু আমদানির কোনও প্রশ্নই উঠে না। বরং অবৈধ পথে যেন গরু না আসে সে বিষয়ে সতর্ক থাকার জন্য বর্ডারে যারা দায়িত্বে আছেন তাদের নির্দেশনা দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কোরবানি উপলক্ষে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীদের কারণে দাম বেড়ে যাওয়া এসব প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে তা নিয়ন্ত্রণের উপায় বের করা হবে।

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী