পশুর হাট বসতে বাধা দেওয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১৯:৪৯আপডেট : ১২ জুলাই ২০২১, ১৯:৪৯

নোয়াখালীর কবিরহাটে পশুর হাট বসানোর সময় বাধা দেওয়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়ি ভাঙচুর করে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবিরহাট উপজেলার চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটি কঠোর বিধিনিষেধ অমান্য করে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসায়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে হাট বন্ধের নির্দেশ দেন। এ সময় বাজার পরিচালনা কমিটির কয়েকজন নেতার উসকানিতে উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে অবরুদ্ধ করে রাখে।

পশুর হাট বসতে বাধা দেওয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন বলেন, খবর পেয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউএনও হাসিনা আক্তার জানান, কঠোর লকডাউনের মধ্যে পশুর হাট বন্ধের নির্দেশনা দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করে গাড়ির বাম পাশের কাচ ভাঙচুর করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম