জট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, বেড়েছে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা

কুমিল্লা প্রতিনিধি 
১৫ জুলাই ২০২১, ১২:৩৩আপডেট : ১৫ জুলাই ২০২১, ১২:৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যানজট কিংবা যানবাহনের ধীরগতি নেই। তবে বুধবার (১৪ জুলাই) সারাদিন মহাসড়কে বিভিন্ন অংশে যানচলাচলে ধীরগতি থাকলেও সন্ধ্যায় চাপ কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে কোথাও যানবাহনের চাপ নেই। কুমিল্লার ৯৭ কিলোমিটার অংশ একেবারে যানজট মুক্ত। যাত্রী ও পণ্য পরিবহনে মহাসড়কে স্বস্তি দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশ যানজট মুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম।

তিনি বলেন, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় কোনও যানজট নেই। মেঘনা ও গোমতী সেতুর ওই অংশেও স্বাভাবিক রয়েছে। তবে মহাসড়কের কুমিল্লার অংশে পণ্যবাহী ও কোরবানির পশু বহনকৃত পরিবহনের সংখ্যা বেড়েছে। এছাড়াও যাত্রীবাহী পরিবহনের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। সড়কের যান চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে। তবে লকডাউন শিথিল হওয়ায় মহাসড়কে চট্টগ্রামগামী লেনে তুলনামূলক বেশি যান চলাচল করছে বলে জানান তিনি। 

এদিকে ঈদুল আজহার বাকি আর পাঁচ দিন। করোনাভাইরাস প্রতিরোধে ১৪ দিনের কঠোর লকডাউনে আটকে পড়া মানুষ শিথিলের খবর পেয়ে ছুটছেন বাড়িতে। এই সময়টায় দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটে দুর্ভোগের শঙ্কা থাকলেও তা দেখা যায়নি। এখনও মহাসড়কের স্বস্তি রয়েছে।

আবদুল হালিম নামে কুমিল্লার এক ব্যবসায়ী জানান, তিনি সকালে ঢাকা থেকে কুমিল্লা ফিরেছেন। তারমধ্যে যানজটের শঙ্কা ছিল। তবে তিনি যানজট মুক্ত পরিবেশে খুব অল্প সময়ের মধ্যে কুমিল্লা পৌঁছেছেন।

 

/টিটি/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম