উখিয়ায় ‘বন্দুকযুদ্ধ’, ডজন মামলার আসামি নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ০৮:৪৫আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৮:৪৫

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে পালংখালীর নলবনিয়া গ্রামের একটি চিংড়ি ঘেরে মাদক পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এমনটি ঘটেছে বলে দাবি করেছে বিজিবি। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধারের তথ্য জানিয়েছে বিজিবি।

নিহত লুৎফুর রহমান লুতু (৩৯), নলবনিয়ার জালাল আহমদের ছেলে। বিজিবি জানায়, লুতুর বিরুদ্ধে মাদক পাচার, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে এক ডজনেরও বেশি মামলা রয়েছে।

কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদক পাচারের সময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পাচারকারীরা। এসময় তারা গুলিবর্ষণ করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর ঘটনাস্থলে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, নিহত লুতু ইয়াবা পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে এলাকায় লোকমুখে প্রচার ছিল।

/টিটি/
সম্পর্কিত
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
‘বন্দুকযুদ্ধে’ শিবিরের দুই নেতাকে গুলির মামলার অভিযোগ গঠন ২০ এপ্রিল
কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২৭
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম