পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ৭ জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ১৭:০১আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:০১

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তের কাছে সেনাবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে সাত জঙ্গি নিহত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনী বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তান প্রদেশের ঝোভ জেলায় এই অভিযান পরিচালনা করা হয়। বন্দুকযুদ্ধের পর নিরাপত্তাবাহিনী গোলাবারুদ উদ্ধার করেছে।

বেলুচিস্তানের রাজধানী হলো কোয়েটা। প্রদেশটিতে বেলুচ জাতীয়তাবাদী, ইসলামি জঙ্গি ও ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে।

গ্যাস-সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত। প্রায় দুই দশকের বেশি সময় ধরে অঞ্চলটিতে সীমিত মাত্রায় সশস্ত্র সংঘাত চলমান রয়েছে। শুরুতে এই বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা প্রদেশের সম্পদের ভাগ চাইলেও পরে তারা স্বাধীনতার দাবি তোলে।

/এএ/
সম্পর্কিত
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’