দ. আফ্রিকায় বন্দুকযুদ্ধে নারীসহ ১৮ সন্দেহভাজন ডাকাত নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৯

দক্ষিণ আফ্রিকাজুড়ে গত কয়েক বছরে সন্ত্রাসী হামলা ও ডাকাতির ঘটনা কয়েকগুণ বেড়েছে। এসব সশস্ত্র সন্ত্রাসীদের দমনে জিরো টলারেন্স দেখিয়ে আসছে নিরাপত্তা বাহিনী। দেশটির পুলিশ জানিয়েছে, শুক্রবার লিম্পোপো প্রদেশে বন্দুকযুদ্ধের সময় ১৮ সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে।

সন্দেহভাজন ডাকতরা নগদ অর্থ লুটপাটের পরিকল্পনা করছিল বলে জানা গেছে। জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা বলেছেন, দ. আফ্রিকার অন্যান্য প্রদেশে এ ধরনের ঘটনা তারা আগেও ঘটিয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, তারা মাপুমালাঙ্গা, গুয়েতেংয়ের বেশ কয়েকটি চক্রের সঙ্গে জড়িত। বন্দুকযুদ্ধের সময় একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত।'

পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে সন্দেহভাজন ডাকাতদের গতিবিধির ওপর নাজর রাখা হচ্ছিল। তাদের কাছাকাছি যেতেই গুলি চালানো শুরু করে। জবাবে পাল্টা আক্রমণ করা হয়। এতে ঘটনাস্থলেই ২ নারী সদস্যসহ ১৮ জন নিহত হয়।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি