‘কাদের মির্জা নির্লজ্জ চাঁদাবাজিতে মেতে উঠেছেন’

নোয়াখালী প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ২০:৪৯আপডেট : ১৮ জুলাই ২০২১, ২০:৪৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু তার মামা বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সম্পর্কে বলেছেন, ‘জেলার পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জের প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এ অপরাজনীতির হোতাকে প্রশ্রয় ও নিরাপত্তা দিচ্ছেন। এজন্য একের পর এক নেতাকর্মীর ওপর হামলা করে আওয়ামী লীগকে ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন এবং নির্লজ্জ চাঁদাবাজিতে মেতে উঠেছেন তিনি।’

রবিবার (১৮ জুলাই) দুপুরে নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু নাছের চৌধুরীর বাড়িতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

কাদের মির্জার দুর্নীতির কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, ‘এখানকার টিআর, কাবিখা, কাবিটা সব তার পেটের মধ্যে। এখানে মন্ত্রীর তরফ থেকে দেওয়া সব অনুদানের টাকা এ অপরাজনীতির হোতার পেটের মধ্যে। এখানকার উন্নয়নমূলক কাজ থেকে পিসির টাকা তিনি একবারের জায়গায় দুবার নিয়েছেন। নিয়ম বহির্ভূতভাবে এলজিআরডি, সড়ক ও জনপথ, ফ্যাসিলিটিজ বিভাগের কাজের আগে পিসি নিয়েও কাজ চলা অবস্থায় শেষ পর্যায়ে কাজ বন্ধ করে দিয়েছেন। আবার টাকা নিয়ে এখানে তাদের কাজ করতে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আবু নাছের চৌধুরীর বাড়িতে পুলিশের সামনে গুলি করা হয়েছে। সেখানে পুলিশ কোনও সন্ত্রাসীকে আটক করেনি। আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের হাত-পা ভেঙে দিয়েছে। হাজার হাজার মানুষ দেখেছে, কিন্তু প্রশাসন আজ পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা নেয়নি। কারণ মামলা থেকে তাদের বাপ, ছেলে ও ভাইসহ তিন জনকে বাদ দিতে হবে। কাকে মামলার আসামি করবো, কাকে করবো না, সেটা বাদী বুঝবেন। প্রশাসন কাউকে নির্ধারণ করে দেওয়ার আইন বাংলাদেশের সংবিধানে আছে কি? এখানকার প্রশাসন পক্ষপাতদুষ্ট। এখানকার প্রশাসনকে প্রত্যাহার করে নেওয়া হোক। না হলে ঈদের পর কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি প্রতিষ্ঠা করবো।’

কাদের মির্জার বহিষ্কার দাবি করে তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। সবাই ওবায়দুল কাদেরের নেতৃত্বে কাজ করছেন। কিন্তু এ অপরাজনীতির হোতার কারণে সব কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। এ অপরাজনীতির হোতা নেতা, আমলা, মন্ত্রী কারও ইজ্জত-সম্মান রাখেননি। কাদের মির্জা কখন আওয়ামী লীগ করেন, কখন পদত্যাগ করেন তার কোনও ঠিক নেই। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। অন্যথায় ঈদের পরে আমরা কঠিন আন্দোলনে নামবো।’ 

তিনি আরও বলেন, ‘আজকে কোম্পানীগঞ্জের মানুষ বসুরহাট বাজারে আসেন না। অনেক ব্যবসায়ী বসুরহাট থেকে ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে চলে যাচ্ছেন। এ অবস্থায় কোম্পানীগঞ্জ অবরুদ্ধ, আজকে ক্ষতির মুখে আওয়ামী লীগ।’

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি