‘তারা শুধু আল্লাহ-রাসুলের কথা বলবে, কিন্তু ব্যয় করবে না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১৬:১৯আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৬:১৯

কওমি মাদ্রাসার হুজুরদের প্রতি ইঙ্গিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘কিছু লোক আছে, তারা শুধু নেয়। কাউকে কিছু দেয় না। তারা সবসময় আল্লাহ রাসুলের কথা বলবে। কিন্তু নিজেরা কারও জন্য এক পয়সা ব্যয় করবে না।’

সোমবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে কর্মহীন এক হাজার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারে-সরকারে পার্থক্য আছে। ইতোপূর্বে আপনারা আরও অনেক সরকার দেখেছেন, কোনও সরকারই জনগণের দুঃখ-দুর্দশায় এগিয়ে আসেনি। কিন্তু শেখ হাসিনার সরকার ব্যতিক্রমধর্মী। তারা সবসময় জনগণের পাশে এগিয়ে আসে। সেজন্য আপনাদের পাওনা হিসেবে এই সহায়তা দেওয়া হয়েছে।’ এ দুঃসময়ে জনগণের পাশে না থাকার জন্য তিনি বিএনপির কড়া সমালোচনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে চেয়ারে বসিয়ে দর্জি, বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, পরিবহনশ্রমিক, নির্মাণশ্রমিক, গৃহকর্মী, সংবাদপত্র হকার, প্রতিবন্ধী, ফুটপাতের হকার, দোকানকর্মী, রেলওয়ে স্টেশন কেন্দ্রিক চা বিক্রেতা ও ঋষি সম্প্রদায়সহ এক হাজার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, এক লিটার তেল, আধা কেজি চিনি, আধা কেজি ডাল, আধা কেজি সুজি, এক প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুঁড়ো দুধ, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, দুটি লাক্স সাবান ছিলো।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম