নিষেধাজ্ঞার পরেও এসেছে মিয়ানমারের গরু!

আবদুল আজিজ, কক্সবাজার
২০ জুলাই ২০২১, ২০:২৬আপডেট : ২০ জুলাই ২০২১, ২০:২৬

দেশের খামারিদের লোকসান থেকে বাঁচাতে প্রতিবেশী দেশ থেকে কোরবানির পশু না আনার সিদ্ধান্ত হয়েছিল। তবে সিদ্ধান্ত না মেনে একশ্রেণির ব্যবসায়ীরা এবারও মিয়ানমার থেকে কোরবানির পশু এনেছে। এর ওপর করোনা পরিস্থিতিতে অন্য সময়ের মতো পশুর হাট না জমায় কাঙ্ক্ষিত মুনাফার দেখা পাননি কক্সবাজার জেলার প্রান্তিক খামারিরা। 

জানা যায়, ঈদকে টার্গেট করে কক্সবাজারের খামারিরা দীর্ঘদিন ধরে মোটাতাজাকরণ পদ্ধতিতে প্রস্তুত করেন কোরবানির পশু। এবারের কোরবানির ঈদে কক্সবাজার জেলায় পশুর চাহিদা ছিল এক লাখ ৬৫ হাজার। কিন্তু জেলার সাড়ে সাত হাজার প্রান্তিক খামারে এক লাখ ৭৩ হাজার ৫১৯টি কোরবানির পশু প্রস্তুত করা হয়। চাহিদার তুলনায় আট হাজার ৫১৫টি পশু বেশি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

কিন্তু করোনা পরিস্থিতিতে দেওয়া লকডাউন ও পাশের দেশ মিয়ানমার থেকে পশু আসায় কাঙ্ক্ষিত মুনাফা তুলতে পারেননি খামারিরা। 

মিয়ানমার থেকে আসা মহিষ উখিয়ার সোনাইছড়ি গ্রামের খামারি শাহা আলম বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর গোখাদ্যের দাম অস্বাভাবিক বেশি ছিল। লকডাউনের বিধি-নিষেধের সুযোগে কুড়া, ভুসি, খৈলসহ সবকিছুর দাম বেড়ে যায়। এসবের পরেও কোরবানি উপলক্ষে গরু মোটাতাজা করেছি। 

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার গরু খামারি মিন্ঠু সরকার বলেন, ‘খামারে ২৪টি কোরবানির জন্য উপযুক্ত ষাঁড় গরু রয়েছে। যার একেকটির দাম আড়াই থেকে তিন লাখ টাকা। কিন্তু, এই সময়ে মিয়ানমার থেকে গরু আসায় আমাদের ক্ষতি হয়েছে।’

কক্সবাজারের বিভিন্ন খামারে প্রস্তুত করা কোরবানির পশু কক্সবাজার সদর উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহাদ জানান, কক্সবাজার জেলার প্রান্তিক খামারিরা সারা বছর বসে থাকে কোরবানির ঈদে গরু বিক্রির জন্য। এজন্য তারা কঠোর পরিশ্রম করে গরু মোটাতাজা করেন। কিন্তু, লকডাউন ও মিয়ানমার থেকে গরু আসায় তাদের ক্ষতি হয়েছে। 

কক্সবাজার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসিম বরণ সেন বলেন, কক্সবাজার জেলার খামারিরা এবারের কোরবানির ঈদে চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রেখেছিলেন। এ অবস্থায় মিয়ানমার থেকে গরু এনে তাদের ক্ষতি করা হয়েছে। 

কক্সবাজারের বিভিন্ন খামারে প্রস্তুত করা কোরবানির পশু তিনি আরও বলেন, দেশীয় খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আন্তঃমন্ত্রণালয়ে একটি কমিটি হয়েচিল। উক্ত কমিটিতে সিদ্ধান্ত হয় এবার মিয়ানমার থেকে কোনও পশু আমদানি না করার। এরপরও কিছু মুনাফাখোর কিছু ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে মিয়ানমার থেকে গরু এনেছে। 

প্রসঙ্গত, কক্সবাজার জেলাসহ দেশের খামারিদের লোকসানের কথা বিবেচনা করে গত ৫ জুলাই মিয়ানমার থেকে গবাদিপশু আমদানি বন্ধ করে দেয় সরকার। এরপর থেকে একদিন মিয়ানমারের গবাদি পশু আমদানি বন্ধ থাকলেও পুনরায় মিয়ানমার থেকে কোরবানির পশু আসে। অবশ্য, গত ৯ জুলাই শুক্রবার টেকনাফ শাহপরীরদ্বীপের করিডোর দিয়ে মিয়ানমার থেকে আসা কিছু গরু, মহিষ ভর্তি ট্রলার ফিরিয়ে দিয়েছিল দায়িত্বরত বিজিবির সদস্যরা।

 

/টিটি/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি