ঈদের পর বিধিনিষেধের প্রথমদিনে ফাঁকা মহাসড়ক 

কুমিল্লা প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১১:৩২আপডেট : ২৩ জুলাই ২০২১, ১১:৩২

ঈদের পর বিধিনিষেধ শুরুর প্রথমদিন শুক্রবার (২৩ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বেশ ফাঁকা দেখা গেছে। এদিন শহরের বিভিন্ন সড়কে রিকশা ছাড়া ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি কম দেখা গেছে। শহরের প্রতিটি সড়কের মোড়ে মোড়ে চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট, শপিংমল, বিপণিবিতান।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-নেয়াখালী, কুমিল্লা- সিলেট ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কসহ জেলায় সড়কগুলোতে জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া কোনও গাড়ি চলাচল করতে দেখা যায়নি।  

বিধিনিষেধে কুমিল্লা শহরে যানবাহন ও মানুষের চলাচল কম ছিল সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট বসিয়েছে হাইওয়ে পুলিশ। বিধিনিষেধ অমান্য করে যারা সড়কে যানবাহন চালাচ্ছেন তাদের কৈফিয়ত দিতে হচ্ছে। সড়কে বের হওয়া গুরুত্বপূর্ণ না হলে পুলিশ মামলা ও জরিমানা করছেন।

বিধিনিষেধে কুমিল্লার সড়কের অবস্থা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, কঠোর বিধিনিষেধের প্রথমদিন শুক্রবার ভোর থেকে কুমিল্লা গাড়ি চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। সরকারের এই বিধিনিষেধ বাস্তবায়নের জন্য কুমিল্লা সিটি করপোরেশনসহ ১৭টি উপজেলা মোবাইলকোট পরিচালনা করা হবে। প্রত্যেক উপজেলার ইউএনও এবং এসিল্যান্ডের নেতৃত্বে ৩৪টি মোবাইলকোর্ট টিম কাজ করবে। অর্থাৎ, সিটি করপোরেশন আর উপজেলা মিলিয়ে সম্ভাব্য মোট ৪০টি টিম মাঠে থাকবে প্রতিদিন।

বিধিনিষেধে কুমিল্লা শহরে যানবাহন ও মানুষের চলাচল কম ছিল

উল্লেখ্য, করোনা সংক্রমণ মোকাবিলায় শুক্রবার ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ।

/টিটি/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী