অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ০২:০০আপডেট : ২৫ জুলাই ২০২১, ০২:০৬

কুমিল্লায় স্বামীর নির্মম নির্যাতনে পিংকি আক্তার (২২) নামে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের টিক্কাচর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় স্বামী বিল্লাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বিল্লাল একই এলাকার বারেক মিয়ার ছেলে এবং পিংকি আক্তার সাহিদ মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, চার বছর আগে প্রেম করে বিল্লালকে বিয়ে করেন পিংকি। এর আগে একাধিক বিয়ের বিষয়টি গোপন রাখে বিল্লাল। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতো। এরই মধ্যে গাড়ি কেনা ও ঘর তৈরির জন্য যৌতুক হিসেবে কয়েক দফায় তাকে টাকা দেওয়া হয়। এর আগে একাধিকবার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত করেছে বিল্লাল।

শুক্রবার রাতে আবারও যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে আহত করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গভীর রাতে সেখানে পিংকির মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, এ ঘটনায় নিহতের মা রেহেনা বেগম বাদী হয়ে বিল্লাল হোসেনকে আসামি করে মামলা করেছেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক