পুলিশ কল্যাণ ট্রাস্টের জমি পরিদর্শনে কক্সবাজারে আইজিপি-র‌্যাব ডিজি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ২১:৪৮আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:০১

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে পুলিশ কল্যাণ ট্রাস্টের কেনা জমি পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় সেখানে পুলিশের অবকাঠামো নির্মাণ পরিকল্পনার চিত্র উপস্থাপন করা হয়।

সোমবার (২৬ জুলাই) বিকালে টেকনাফ সীমান্তের জিরো পয়েন্ট সাবরাং মেরিন ড্রাইভে গাড়িযোগে পৌঁছেন দুই বাহিনীর প্রধান। কিন্তু এ সফরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তারা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, বিকালে টেকনাফ সাবরাংয়ের মেরিন ড্রাইভের সৈকতের পাশে পুলিশ কল্যাণ ট্রাস্টের জমি পরিদর্শন করেন আইজিপি ও র‌্যাব মহাপরিচালক। সেখানে সাবরাং অ্যামিউসেন্ট পার্কসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার চিত্র উপস্থাপন করা হয়। বৈরী আবহাওয়ার কারণে বিকালেই টেকনাফ ত্যাগ করেন দুই বাহিনীর প্রধান।

সফরে পুলিশ প্রধান ও র‌্যাব প্রধানের সঙ্গে ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, কক্সবাজার র‌্যাব-১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ, কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম ও ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান।

রবিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিন দিনের সফরে পৃথক হেলিকপ্টারে করে পুলিশ প্রধান ও র‌্যাব প্রধান কক্সবাজার বিমানবন্দরে নামেন। সেখান থেকে সরাসরি জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএনের তিন ব্যাটালিয়ন ও র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দেন তারা। 

/এএম/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম