উখিয়া-ঘুমধুমে বন্যার পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৮:৩৬আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৮:৪৬

কক্সবাজারের উখিয়া ও পার্শ্ববর্তী পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যার পানিতে ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) উখিয়া ও ঘুমধুমের বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়।

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, সকাল ১০টার দিকে আবদুর রহমান (৪৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হলে পালংখালী ইউনিয়নের চুয়াখোলা খাল পার হতে গিয়ে রহমান নিখোঁজ হন।

রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, উখিয়ার মাছকারিয়া খাল থেকে আলী আকবর (৪০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর ১২টার দিকে খালটিতে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। আলী আকবর উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধইল্যাঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

একই ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সকালে উপজেলার দুছরী খাল সাঁতরে পার হওয়ার সময় মালিয়ারকুল এলাকার মো. রুবেল (২২) নিখোঁজ হয়। বিকাল সাড়ে ৩টার দিকে কোটবাজারের পাশে রুমখা কুলালপাড়া (কোয়ার পাড়া) এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নেও পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। বন্যার ঢলের সময় নদী পার হতে গিয়ে ঘুমধুম ইউনিয়নের শীলপাড়া গ্রামের সুবাস বড়ুয়ার ছেলে আশীষ বড়ুয়া (১৬) পানিতে ভেসে মারা যায়। অন্যদিকে পানি থেকে আবদুর রহিম (২৮) নামের এক রোহিঙ্গার লাশও উদ্ধার করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের