পানি প্রকল্পের জন্য নিজের টাকায় জমি কিনে দিচ্ছেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ২২:৪৭আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:৪৭

১২০ কোটি টাকা ব্যয়ে একটি পানি সরবরাহ প্রকল্প করতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কর্তৃপক্ষ। সেই প্রকল্পের জন্য ব্যক্তিগত টাকায় জমি কিনে দিচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

একাধিক সূত্র জানিয়েছে, ৪৮ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৩২ শতাংশ জমি কিনছেন আইনমন্ত্রী। বৃহস্পতিবার (২৮ জুলাই) জমি কেনার বায়নাপত্র দলিল হয়েছে। জমিটি পৌর এলাকার তারাগনে অবস্থিত। ওই জমির মালিক পৌর এলাকার রাধানগরের সুজন বনিক ও রাজন বনিক।

ওই দুই ভাই বৃহস্পতিবার মন্ত্রীর নামে ১০ লাখ টাকার বায়নাপত্র দলিল করে দিয়েছেন। জমির মোট মূল্য ৪৮ লাখ টাকা। চূড়ান্ত দলিল সম্পাদন করে আখাউড়া পৌরসভাকে জায়গাটি দান করে দেবেন মন্ত্রী।

আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা কয়েকধাপে পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়ন করবো। এ লক্ষ্যে একটি জমিতে প্রথম ধাপের কাজ শুরু করা হয়। কিন্তু মামলা সংক্রান্ত কারণে ওই জমিতে কাজ করা যাচ্ছে না। এ অবস্থায় মন্ত্রীর সঙ্গে পরামর্শ করলে তিনি ব্যক্তিগত টাকায় জমি কিনে দেবেন বলে জানান। এরই আলোকে মন্ত্রীর নামে জমির বায়নাপত্র দলিল হয়েছে। চূড়ান্ত দলিল হওয়ার পর তিনি জমিটি আমাদেরকে দান করবেন।’

/এফআর/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী